iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কৈলাসহরে ঠিকেদারি কাজ নিয়ে মতবিরোধের জেরে কংগ্রেসের সক্রিয় কর্মীকে বেধরক মারধর

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১০ অক্টোবর।। ঊনকোটি জেলার কৈলাসহর বিদ্যানগর এলাকায় কংগ্রেস দলের এক সক্রিয় কর্মী ১৫-২০ জন যুবকের দ্বারা আক্রমণের শিকার হন। জানা যায় যে কৈলাসহর পূরপরিষদের অধীনে দুর্গাপুর ১৫ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা তপন দাস একজন কংগ্রেস দলের সক্রিয় কর্মী। কয়েক মাস পূর্বে কৈলাসহর ডিডাব্লিউএস দপ্তর থেকে একটি কাজের বরাত পান। তখনই নাকি কয়েকজন যুবক মিলে তার বাড়িতে যান এবং তাকে হুমকি প্রদর্শন করে যে তিনি যেন সেই কাজটি প্রত্যাহার করে নেন।

কিন্তু তিনি প্রত্যাহার করেননি। যার পরিপ্রেক্ষিতে তার বাড়িতে ইটপাটকেলও ছুড়েছিল কয়েকদিন পূর্বে চার পাঁচজন যুবক।এই বিষয়ে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। অভিযোগ সন্ধ্যাবেলা তিনি স্কুটি নিয়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে বিদ্যানগর এলাকায় ১৫-২০ জন যুবক মিলে স্কুটিটিকে দাঁড় করায় এবং মাটিতে ফেলে উনাকে মারধর করতে থাকে। লাঠি দিয়ে সারা শরীরের মধ্যে বেধরক মারধর চালায়। এমনকি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হাতের মধ্যে। তাতে গুরুতরভাবে আহত হন।

স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে তাকে তড়িঘড়ি নিয়ে আসে কৈলাসহর আরজিএম হাসপাতালে। বর্তমানে তিনি কৈলাসহর আরজিএম হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি তার হাতের মধ্যে দুই তিনটি সেলাই দেওয়া হ। কৈলাসহর রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালে পৌঁছে কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসার বাহিনী। ঘটনার তদন্ত শুরু করে।পরবর্তী সময়ে রাত নয়টা নাগাদ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে অভিযুক্তদের নাম ধাম দিয়ে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানান অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য তথা জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোঃ বদরুজামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *