iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
International

হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে অবশেষে মুখ খুলেছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক, ১০ অক্টোবর।। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে অবশেষে মুখ খুলেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গাজায় রক্তপাতের জন্য ইসরায়েলই দায়ী। মঙ্গলবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপাত্র রোদং সিনমুন বিদেশি সংবাদমাধ্যমের বরাতে হামাস-ইসরায়েল সংঘাত ও হতাহতের বিষয়ে একটি সংক্ষিপ্ত নিবন্ধ প্রকাশ করেছেন।

এতে বলা হয়, হামাস ও ইসরায়েলের মধ্যে ব্যাপক সংঘাতের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সম্প্রদায় বলছে, এই সংঘর্ষ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত সহিংসমূলক কর্মকাণ্ডের ফল। একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলাই এই সংকট সমাধানের মূল সমাধান।উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রায়ই আন্তর্জাতিক ইস্যুতে পশ্চিমা দৃষ্টিভঙ্গি বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুক্তি দেখায়। তবে ফিলিস্তিনিদের হত্যার জন্য ইসরায়েলি সেনাদের প্রতি নিন্দা জানানোর কয়েকদিন পর এই কথা জানাল পিয়ংইয়ং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *