iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
International

মেক্সিকোর প্রেসিডেন্ট নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন

অনলাইন ডেস্ক, ১০ অক্টোবর।। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। গতকাল সোমবার (০৯ অক্টোবর) মেক্সিকোর প্রেসিডেন্ট বিষয়টি নিশ্চিত করেছেন। উভয় প্রেসিডেন্ট অভিবাসন প্রত্যাশী এবং মাদকের প্রবাহ থামাতে একযোগে কাজ করে যাচ্ছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী ১১ থেকে ১৭ নভেম্বর সান ফ্রান্সিসকোয় এশিয়া-প্যাসিফিক-ইকোনমিক কো-অপারেশনের (অ্যাপেক) বৈঠক অনুষ্ঠত হবে। এ বৈঠকের ফাঁকে দুই নেতার সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ওব্রাডোর।গত সেপ্টেম্বরে মেক্সিকোর নেতা পেরুর সঙ্গে কূটনৈতিক টানাপড়েনের কারণে অ্যাপেক সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু পরে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। বলেন, মেক্সিকো মার্কিন সরকারের সঙ্গে সুসম্পর্ক চায়। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সিনিয়র নেতারা অনিয়মিত অভিবাসী ও অবৈধ মাদকের প্রবাহ রোধে প্রচেষ্টা দ্বিগুণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *