iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

শান্তিরবাজারে মুদি দোকানে দুঃসাহসিক চুরি, পুলিশের ভূমিকায় জনমনে প্রশ্ন

স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১২ অক্টোবর।। বুধবার রাতে শান্তিরবাজার সুগারমিল এলাকায় মুদি দোকানে হাত সাফাই করল চোরের দল। চোরের দল হানা দিয়ে প্রায় ৪০ হাজার টাকার জিনিস পত্র নিয়ে পালিয়েছে।ঘটনার বিবরনে জানা যায়, বুধবার রাত্রিবেলায় শান্তিরবাজার সুগারমিল এলাকায় একটি মুদি দোকানের টিনের ছাউনি কেটে দোকানে প্রবেশ করে চোরের দল। বৃহস্পতিবার সকালে দোকান মালিক এসে চুরির বিষয়টি জানতে পারেন।

এ বিষয়ে দোকান মালিক জানিয়েছেন, চোরের দল হানা দিয়ে প্রায় ৪০ হাজার টাকার জিনিস পত্র নিয়ে পালিয়েছে। যার মধ্যে বেশিরভাগ সিগারেট চুরি করে নিয়ে যায়।দোকানের মালিক আরও জানান, আগেও একবার এই দোকানে চুরি হয়েছিল। চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েও কাজের কাজ কিছুই হয়নি। বুধবার রাতে পুনরায় চুরি হয়েছে। এই দোকানটি শান্তির বাজার থানা থেকে ঢিলছোড়া দুরত্বে অবস্থিত। তা সত্বেও এইভাবে চুরি হওয়াতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *