iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সোনামুড়ায় খাদ্য দপ্তরে ঝটিকা সফর করলেন ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ

স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ১১ অক্টোবর।। বৃহস্পতিবার সিপাহীজলা জেলার সোনামুড়া খাদ্য দপ্তরে ঝটিকা সফর করলেন ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ ।জানাযায় বিধায়কের কাছে দীর্ঘদিন ধরে সোনামুড়া খাদ্য দপ্তরের অফিসের কাজকর্ম নিয়ে নানা অভিযোগ আসার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তার এই আচমকা সফর।

এদিন সোনামুড়া ফুড কন্ট্রোলার অরুন দেববর্মার সাথে বেশ কিছু সময় বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন বিধায়ক। অফিসের কর্মীদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করেন। তার পাশাপাশি খাদ্য দপ্তরের অফিসে পরিষেবা নিতে আসা লোকজনদের সঙ্গে কথা বলেন। অফিসে আসা লোকজনেরা সঠিক পরিষেবা পাচ্ছেন কিনা তা জানারও প্রয়াস করেন এবং যা কিছু সমস্যা রয়েছে তা দ্রুত সমাধানের জন্যও আশ্বস্ত করেন।

এদিন বিধায়ক বিন্দু দেবনাথ জানিয়েছেন বিধায়কের কাছে নাকি বেশ কিছুদিন ধরে অফিসের কিছু কর্মীর বিরুদ্ধে অভিযোগ আসছে।অভিযোগ দপ্তরের কতিপ অসাধু কর্মচারীদের কারণে দালাল চক্রের দৌরাত্ম্য। এমন খবর পেয়ে ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ ঝটিকা সফর করলেন সোনামুড়া খাদ্য দপ্তরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *