iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Lead News

আগরতলা পুর নিগমের উদ্যোগে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০ কর্মসূচি অনুষ্ঠিত

আগরতলা, ৫ ডিসেম্বর।। আগরতলা পুর নিগমের উদ্যোগে মঙ্গলবার নিগমের কার্য্যালয় চত্বরে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন ২.০ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে৷ এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা৷ উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা৷

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে ভারত সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং ত্রিপুরা সরকারের প্রতি ঘরে সুশাসন ২.০ কর্মসূচিকে কেন্দ্র করে দারুণ সারা পরিলক্ষিত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে৷

আজ আগরতলা পুর নিগম প্রধান কার্য্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য, আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত ,আগরতলা পুর নিগমের কমিশনার ডাঃ শৈলেশ কুমার যাদব এবং সহকারী কমিশনার মোঃ সাজ্জাদ সহ আগরতলা পুর নিগমের বিভিন্ন কর্র্পেরেটরগণ৷
এদিনের শিবিরে জনগণের দুয়ারে যে যে সুবিধা গুলি প্রদান করা হয় তা হল পিআরটিসি, এস সি, ওবিসি সার্টিফিকেট, আয়ুষ্মান কার্ড, আধার কার্ড, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য সুবিধা৷ এই শিবিরকে ঘিরে জনগণের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *