iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

হেরোইন ও নগদ টাকা সহ ছয় নেশা কারবারিকে গ্রেফতার করল কুমারঘাট থানার পুলিশ

কুমারঘাট, ৫ ডিসেম্বর।। নেশামুক্ত ত্রিপুরার স্লোগানের মাঝেই ফের নেশা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল ঊনোকোটি জেলার কুমারঘাট থানার পুলিশ। মঙ্গলবার কুমারঘাট থানা এলাকার সোনাইমুড়ি, চিটাগাঙবস্তি সহ আরো বেশ কিছু জায়গায় কুমারঘাট থানার ওসি শঙ্কর সাহার নেতৃত্বে পৃথক পৃথকভাবে অভিযান চালায় পুলিশ।

অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৩২ গ্রাম হেরোইন, নগদ ৮১ হাজার টাকা সহ ছয়জন নেশা কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। সাথে বাজেয়াপ্ত করা হয়েছে নেশা বানিজ্যে ব্যাবহৃত গাড়ী, বাইক সহ নেশাকারবারীদের চারটি মোবাইল ফোন।

কুমারঘাট থানার ওসি শঙ্কর সাহা জানিয়েছেন উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য তিন লক্ষাধিক টাকা হবে। এবিষয়ে মাদক বিরোধী আইনে একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে কুমারঘাট থানার পুলিশ। বুধবার ধৃতদের সোপার্দ করা হবে আদালতে। ধৃতদের জিজ্ঞাসাবাদে আরো নেশা কারবারীদের নাম বেরিয়ে আসবে বলে আশাবাদী পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *