iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

পাঁচদিন পরও হদিশ নেই গন্ডাছড়া কলেজের নিখোঁজ ছাত্রের, থানার দ্বারস্থ হলেন উদ্বিগ্ন বাবা

গন্ডাছড়া, ২৫ ডিসেম্বর।। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা থেকে নিখোঁজ এক কলেজ পড়ুয়া ছাত্র। নিখোঁজ ছেলের খোঁজ পেতে থানা কর্তৃপক্ষের দ্বারস্থ হলেন অসহায় বাবা।

ঘটনার বিবরণ দিতে গিয়ে অসহায় বাবা ঠুঙ্গা জমাতিয়া জানান ছেলে সূর্য জমাতিয়া, বয়স প্রায় একুশ বছর। গন্ডাছড়া সরকারি ডিগ্রি কলেজের শেষ বর্ষের ছাত্র সূর্য জমাতিয়া। অন্যান্য দিনের ন্যায় গত একুশে ডিসেম্বর কলেজ থেকে মহকুমার মাছকুমির এলাকার নিজ বাড়িতে ফিরে আসে সূর্য জমাতিয়া। কিছুক্ষণ বাড়িতে বসে তার মায়ের কাছে সাতশ টাকা দেওয়ার দাবী জানায় সূর্য।

অসুস্থ মা টাকা দিতে সক্ষম নয় বলতেই এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সূর্য জমাতিয়া। সেই থেকে রবিবার পর্যন্ত বহু খোঁজাখুঁজির পরও ছেলে সূর্যর কোন হদিশ না পেয়ে নিখোঁজ ছেলের খোঁজ পেতে সোমবার গন্ডাছড়া মহকুমা থানার দ্বারস্থ হন অসহায় বাবা ঠুঙ্গা জমাতিয়া। গন্ডাছড়া মহকুমা সদরের সরকারি ডিগ্রি কলেজের ছাত্র নিখোঁজের ঘটনা চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *