iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

পানিসাগরস্থিত বিএসএফ’র ১৯৯ নম্বর ব্যাটেলিয়নের মুখ্য কার্যালয় পরিদর্শন করলেন রাজ্যপাল

পানিসাগর, ২৫ ডিসেম্বর।। রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নান্নু সোমবার উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরস্থিত বিএসএফ’র ১৯৯ নম্বর ব্যাটেলিয়নের মুখ্য কার্যালয় পরিদর্শন করেন।

বিএসএফ’র মুখ্য কার্যালয়ে রাজ্যপালকে স্বাগত জানান বিএসএফ’র ডিআইজি মুরারি প্রসাদ সিং, কমান্ডেন্ট এ কে সেইনি। তাছাড়াও রাজ্যপালকে বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরিদর্শনকালে রাজ্যপাল বিএসএফ জওয়ানদের সাথে মতবিনিময় করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু জওয়ানদের প্রশিক্ষণ কর্মসূচি ও প্রযুক্তিগত ব্যবস্থা সময়োপযোগী করার জন্য বিএসএফ’র আধিকারিকদের প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *