iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

মন্দির নগরী উদয়পুরে বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল ঔষধ ব্যবসায়ীর

উদয়পুর, ১ জানুয়ারি।। ত্রিপুরার মন্দির নগরী উদয়পুরে বাইক দুর্ঘটনায় ঔষধ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম পার্থ সাহা। তাঁর মূত্যুর খবরে ঔষধ ব্যবসায়ীরা গোমতী জেলা হাসপাতালে ছুটে যায়। পার্থ সাহার মূত্যূতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গিয়েছে, প্রতিদিনের মত রবিবারও উদয়পুরের চন্দ্রপুরস্থিত বাড়ি থেকে ব্যবসার জন্য উদয়পুরে আসেন। সন্ধায় নিজের ঔষধের দোকান বন্ধ করে চন্দ্রপুরস্থিত বাড়িতে যাচ্ছিলেন। মাতাবাড়ি বাইপাসে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে গাড়ির নিচে পড়ে যায় বলে কেউ‌ কেউ মন্তব্য করেছেন।

রাস্তায় পড়ে থাকতে দেখে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি এসে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ এই মূত্যুর ঘটনা কি ভাবে হয়েছে তা তদন্ত শুরু করেছে। একটি দূর্ঘটনার মামলা নিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *