iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বনভোজন থেকে ফিরে আসার পথে সোনামুড়ায় যান দূর্ঘটনায় গুরুতর আহত ছয়জন

বক্সনগর, ১ জানুয়ারি।। নতুন বছরের প্রথম দিনে পিকনিক সেরে বাড়ি ফেরার পথে ডিআই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত ৬ জন। দূর্ঘটনাটি ঘটেছে সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন বটতলী এলাকায়। সাউন্ড বক্স বাধা উল্টে যাওয়া গাড়ির নিচে চাপা পরে যায় ট্রেলারে থাকা পিকনিক করতে যাওয়া দামাল যুবকরা।

অতিরিক্ত আনন্দই হয়ে উঠল নিরানন্দের কারণ। বছরের প্রথম দিন পিকনিক সেরে ফেরার পথে উল্টে গেল দ্রুতগামী ডিআই গাড়ি। এই গাড়ির ট্রেলারেই বাধা ছিল সাউন্ড বক্স। বাজছিল উচ্চ স্বরে গান। চলতি গাড়ির ট্রেলারে দাঁড়িয়ে নাচানাচি করছিল পিকনিক করতে যাওয়া দামালরা। গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে সোনামুড়ার বটতলী এলাকায় রাস্তার বাক নিতে গিয়ে উল্টে যায়। ট্রেলারে থাকা পিকনিক করতে যাওয়া যুবকরা চলে যায় গাড়ির নিচে।

খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ ঘটানস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে পাঠালে ৬ জনের মধ্যে ৪ জনকে রেফার করা হয় জিবি হাসপাতালে। আহতরা হল সুবল মিয়া, সায়ান লস্কর, ময়নাল হোসেন, বলরাম বণিক ও নির্মল চক্রবর্তী। শায়ন বাদে বাকিদের বাড়ি বিশালগড়ের রঘুনাথপুরে। শায়নের বাড়ি বক্সনগর হওয়ায় মেলাঘরের রাজঘাট থেকে পিকনিক সেরে সোনামুড়া হয়ে তাকে বক্সনগর নামিয়ে দিয়ে বাকিদের বিশালগড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু রাস্তাতেই ঘটে বিপত্তি। অনেকেরই অভিমত নববর্ষের প্রথম দিনে আনন্দে আত্মহারা হয়ে সুরা পান করেছিল পিকনিকে যাওয়া এই দামালরা। চালকও ছিল মদমত্ত অবস্থায়। আর এ কারণেই ঘটেছে দুর্ঘটনা। পুলিশ একটি মামলা নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *