iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ধর্মকে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবহার করার চেষ্টা হচ্ছে : মানিক সরকার

আগরতলা, ১২ জানুয়ারি।। কোন কোন রাজনৈতিক দল ধর্মকে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবহার করার চেষ্টা করছে। শুক্রবার স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

মানিক সরকার বলেন, রাজনৈতিক দলের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে বের করে নিয়ে এসে মানুষকে স্বামীজীর আদর্শে অনুপ্রাণিত করতে পারলেই আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠে প্রকৃত শ্রদ্ধা হবে। তিনি বলেন, স্বামী বিবেকানন্দ যে সমাজ ব্যবস্থা চেয়েছিলেন সেটা স্বাধীনতার ৭৫ বছর পরেও হলো না। কারণ দেশে ধর্মের নামে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে। কিন্তু দেশের সংহতি যাতে বিনষ্ট করার চেষ্টা কেউ না করে তার জন্য স্বামী বিবেকানন্দ চেষ্টা করেছিলেন।

পরে রক্তদান শিবির পরিদর্শন করেন পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। রক্তদাতাদের উৎসাহিত করে রক্তদান শিবিরের অংশ নেওয়ার উদ্যোগ অব্যাহত রাখার জন্য আহ্বান জানান। পলিটব্যুরোর সদস্য মানিক সরকারের সঙ্গে ছিলেন, ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *