iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

তুইসিন্দ্রাইয়ে বাইসাইকেল ও স্কুটির সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুইজন

তেলিয়ামুড়া, ১৮ জানুয়ারি।। খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই ব্রীজ সংলগ্ন এলাকায় স্কুটি ও বাইসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত বাইসাইকেল আরোহী। অল্পবিস্তর আহত স্কুটির চালক। দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।

জানা গিয়েছে, তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই ব্রীজ সংলগ্ন এলাকায় মদমত্ত অবস্থায় থাকা বাইসাইকেল আরোহী অসম-আগরতলা জাতীয় সড়ক ধরে যাবার সময় বাইসাইকেল নিয়ে আরোহী স্কুটির সামনে আচমকাই চলে আসে। এতে দুর্ঘটনার কবলে পড়ে বাইসাইকেল ও স্কুটি। ঘটনা প্রত্যক্ষ করে পথ চলতি সাধারণ জনগণ তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পাঠালে ঘটনাস্থল থেকে আহত দু’জনকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে এলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরু করে। জানা গেছে, স্কুটি চালকের নাম লালফুং রুং কাইপেং। কিন্তু বাইসাইকেল আরোহীর পরিচয় জানা যায়নি। পুলিশ একটি দূর্ঘটনার মামলা নিয়েছে। স্কুটি ও বাইসাইকেল আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *