iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ভয়াবহ অগ্নিকাণ্ডে উদয়পুরের দক্ষিণ চন্দ্রপুরে পুড়ল দুটি বসতঘর

উদয়পুর, ১৮ জানুয়ারি।। প্রতিদিনের মতো বুধবার গোমতী জেলার উদয়পুর মহকুমায় দক্ষিণ চন্দ্রপুর এলাকার বাসিন্দা পার্থ সারথি দেবনাথ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। হঠাৎ রাতে নিজ ঘরে আগুন দেখতে পায় বাড়ির লোকজন। সাথে সাথে খবর দেওয়া হয় পার্থ সারথী দেবনাথকে। তিনি খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন।

আগুনের লেলিহান শিখা দেখে বাড়ির লোকজন উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয়।খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। ইতিমধ্যে দুইটি ঘর আগুনে পুড়ে যায়। আগুন নিভাতে গিয়ে পার্থ বাবুর গায়েও বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে কি ভাবে আগুন লেগেছে সঠিক ভাবে কেউ বলতে পারছে না। পুলিশ আগুন লাগার তদন্ত করছে। চিকিৎসা করতে হয়েছে বাড়ি মালিক আহত পার্থ সারথি দেবনাথকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *