iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম ঋণে জর্জরিত, তদন্তের দাবিতে ডেপুটেশন দিল কংগ্রেস

আগরতলা, ২ মার্চ।। সাধারণ মানুষকে মানসম্পন্ন পরিষেবা না দিয়ে বিপুল পরিমাণ ঋণের জন্য ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম-এর বিরুদ্ধে একটি নিরপেক্ষ তদন্তের দাবিতে সদর জেলা কংগ্রেস কমিটি শনিবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম (টিএসইসিএল) ব্যবস্থাপনা পরিচালকের কাছে ডেপুটেশন দিয়েছে।

প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, সদর জেলা কংগ্রেসের সভাপতি তন্ময় রায়, প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি জয়দীপ রায় বর্মন, ত্রিপুরা যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এসসি সেলের চেয়ারম্যান নিরঞ্জন দাস প্রমুখ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যারা টিএসইসিএলের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ সরকারের সাথে দেখা করেন এবং ডেপুটেশন দিয়েছেন।

এই প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলার সময়, কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, ৩ মার্চ ২০১৮ পর্যন্ত ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম রাজ্যের একটি লাভজনক সংস্থা ছিল যার মোট মূলধন ছিল ৩৩২.৫২ কোটি টালা। কিন্তু ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন সরকারের সূচনার সাথে লাভের পরিবর্তে টিএসইসিএলের প্রায় ৫১৮.৪৯ কোটি টাকা ঋণ রয়েছে।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি রহস্যজনক। কারণ একদিকেদপ্তর নাগরিকদের মানসম্পন্ন সেবা প্রদানে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে, অন্যদিকে দপ্তর তীব্র কর্মী সংকটে ভুগছে। কংগ্রেস নেতা যথাযথভাবে বিভাগ পরিচালনা করতে ব্যর্থ হওয়ার জন্য বর্তমান বিদ্যুৎমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেছেন এবং বিদ্যুতের শুল্ক বৃদ্ধির বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রদেশ কংগ্রেস অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি করেছে। কীভাবে টিএসইসিএল মানসম্পন্ন পরিষেবা সরবরাহ না করে এবং দীর্ঘদিন ধরে কর্মী নিয়োগ না করে এত বড় ঋণের মধ্যে রয়েছে। কংগ্রেস নেতারা হুঁশিয়ারিও দিয়েছেন যদি দাবি মানতে ব্যর্থ হয় তাহলে আগামীদিনে রাজ্যব্যাপী বিক্ষোভ শুরু করবে দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *