iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

আগরতলা, ২মার্চ।। লোকসভা নির্বাচনেনির্ঘন্ট এখনো ঘোষণা দেয়নি ভারতের নির্বাচন কমিশন৷ এর আগেই শাসক দল বিজেপি তাদের প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করেছে শনিবার৷ নয়াদিল্লীতে এক সাংবাদিক সম্মেলনে করে দলের শীর্ষ নেতৃত্বরা দেশের ১৯৫টি লোকসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে৷ প্রার্থী তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও রয়েছে৷ এদিকে, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থীর নাম এই তালিকায় রয়েছে৷ এই আসনে বিজেপি প্রার্থী হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব৷

শনিবার প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার সাথে সাথেই সামাজিক মাধ্যমে বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জানিয়ে ব্যাপকহারে পোস্ট করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য সহ অন্যান্য নেতৃত্বরা বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন৷

পশ্চিম ত্রিপুরা আসনে বর্তমানে সাংসদ হিসেবে রয়েছেন প্রতিমা ভৌমিক৷ তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করছেন৷ প্রতিমা ভৌমিক ২০২৩ এর ত্রিপুরা বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ধনপুর বিধানসভা কেন্দ্রে৷ ওই কেন্দ্রে তিনি জয়ী হয়েছিলেন৷ পরে তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে চলেছেন৷

লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের তালিকা বিপ্লব কুমার দেবের নাম উল্লেখ থাকলেও পূর্ব ত্রিপুরা আসন নিয়ে এখনই কোন ঘোষণা দেয়া হয়নি৷ জানা গিয়েছে গত ২৯ ফেব্রুয়ারী বিভিন্ন রাজ্যের দলের পদাধিকারীদের মতামত নেওয়ার পর বিজেপির কেন্দ্রীয় নির্বাচন সমিতির বৈঠক হয়৷ ওই বৈঠকেই নামের তালিকা চূড়ান্ত হয়৷ শনিবার সেই মোতাবেক তালিকা প্রকাশ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *