নেশার টাকা জোগাড় করতে এক বাড়িতে দুঃসাহসিক চুরি, ধৃত যুবক পুলিশের ছেলে
উদয়পুর, ৬ জুন: নেশার টাকা জোগাড় করতে এক বাড়িতে দুঃসাহসিক চুরি। ঘটনাটি ঘটেছে গোমতী জেলার উদয়পুরের ধজ্জনগর পুলিশ লাইনস্থিত আসাম রাইফেলস স্কুল সংলগ্ন এলাকায়।
গত বেশ কিছুদিন ধরে উদয়পুর মহকুমায় বিভিন্ন চুরি সংঘটিত হচ্ছে। পুলিশ কিছু কিছু ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা গেলেও চুরি বন্ধ করতে পারছে না। বুধবার উদয়পুর মহকুমায় পুলিশ লাইনে থাকা হাংতি জামাতিয়া(২১) ধ্বজনগর আসাম রাইফেল ক্যাম্পাস সংলগ্ন এলাকার ডেলি জমাতিয়ার বাড়িতে প্রবেশ করে উনার ঘর থেকে দুইটি মোবাইল এবং নগদ ১৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পরবর্তী সময়ে ডেলি জমাতিয়া ঘরে প্রবেশ করে মোবাইল ও নগদ টাকা চুরি হয়েছে বলে টের পেয়ে সঙ্গে সঙ্গে বাড়ির লোকজনদের ঘটনা সম্পর্কে অবহিত করেন। কিছুক্ষণ পর বাড়ির মালিক ডেলি জমাতিয়া রাধা কিশোর পুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করে। রাধা কিশোর পুর থানার মামলার নম্বর ৫০/২০২৪। ভারতীয় দন্ডবিধির ৩৪০ ধারায় মামলা নিয়ে পুলিশ হাংতি জামাতিয়াকে গ্ৰেপ্তার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে। হাংতি জমাতিয়া এক পুলিশ কর্মীর ছেলে বলে জানা যায়। হাংতি জমাতিয়ার বাবা গোমতী জেলার পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত রয়েছে বলে জানা যায়। হাংতি বহুবার চুরির দায়ে জেল ও খেটেছে বলে পুলিশ সূত্রে খবর। বৃহস্পতিবার হাংতি জমাতিয়াকে মেডিকেল করার পর গোমতী জেলার জেলা আদালতে তোলা হয়।
