গর্জি এলাকায় অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে
উদয়পুর, ৫ জুন : গোমতী জেলার উদয়পুর মহকুমায় গর্জি এলাকা থেকে এক উপজাতি যুবকের মূতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ মৃত যুবককে সনাক্ত করার চেষ্টা করছে।
জানা গিয়েছে, মঙ্গলবার গর্জি পুলিশ ফাঁড়িতে খবর আসে গর্জি রেলস্টেশনের কাছে এক উপজাতি যুবক পড়ে রয়েছে। খবর পেয়ে গর্জি ফাড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে যুবককে পড়ে থাকতে দেখে গাড়ি করে পুলিশ নিয়ে আসে গোমতী জেলা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
চিকিৎসকরা জানান, মূতদেহটি গোমতী জেলা হাসপাতালের মর্গে পঠানো হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে মূত্যূর কারণকি। তবে মূত যুবকের নাম জানা যায়নি। তার হাতে নেশা সামগ্ৰী ছিল বলে জানায় চিকিৎসক। আশঙ্কা করা হচ্ছে নেশার অতিরিক্ত ডোজ সেবন করার ফলে ওই যুবকের মৃত্যু হয়েছে।
