iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

নিখোঁজ নাবালিকা ও অপহরণকারীকে চেন্নাই থেকে ধরে আনল যাত্রাপুর থানার পুলিশ

বক্সনগর, ৫ জুন : সাড়ে আট মাস আগে নিখোঁজ হওয়া এক নাবালিকা মেয়েকে উদ্ধার করল সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার পুলিশ। তার সাথে গ্রেফতার করল একই এলাকার বিশাল দেবনাথ নামে এক যুবককে। তল্লাশি চালিয়ে ভিন রাজ্য থেকে ৪ঠা জুন পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

জানা যায়, যাত্রাপুর থানা এলাকার বাঘাইয়াচর গ্রাম থেকে এক নাবালিকা নিখোঁজ হয়ে যায় সাড়ে আট মাস আগে। নিখোঁজ হয়ে যাওয়া মেয়েটির বাবা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিল। অভিযোগ পেয়ে পুলিশ প্রাথমিকভাবে তল্লাশি চালিয়েছিল। কিন্তু সন্ধান পাওয়া যায়নি কোথাও। ধীরে ধীরে বিভিন্ন রাজ্যে শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত পুলিশ দীর্ঘ সময় হলেও চেন্নাই টি নগর থেকে উদ্ধার করে নিখোঁজ হয়ে যাওয়া মেয়েটিকে এবং তার সঙ্গে আটক করা হয় এক যুবককে। ওখানকার পুলিশের সহযোগিতা নিয়ে ৪ঠা জুন উভয়কে নিয়ে আসে যাত্রাপুর থানায়।

ঘটনার খবর পেয়ে, ৫ জুন বুধবার যাত্রাপুর থানায় গিয়ে প্রকৃত ঘটনা জানতে চাইলে থানার ওসি সুব্রত দেবনাথ জানান, গত ২৪-০৯-২০২৩ ইং তারিখে নিখোঁজ হওয়া মেয়েটির বাবা থানায় এসে লিখিত অভিযোগ জানায় মেয়েটিকে উদ্ধার করে দেওয়া জন্য। মেয়েটির বয়স মাত্র ১৫ বছর, অষ্টম শ্রেণীর ছাত্রী। প্রাথমিকভাবে রাজ্যেই তল্লাশি চালিয়ে সন্ধান না পেয়ে একাধিক রাজ্যে আমরা তল্লাশি অব্যাহত চালিয়েছি। শেষ পর্যন্ত চেন্নাইয়ের টি নগর থেকে উদ্ধার করা হয় মেয়েটিকে এবং মেয়েটিকে জিজ্ঞাসা করার পর ওই লম্পট যুবককে একটি দোকান থেকে গ্রেফতার করা হয়।

সঙ্গে সঙ্গে ওখানকার পুলিশের সহযোগিতা নিয়ে যাত্রাপুর থানায় নিয়ে আসা হয়। তিনি জানান, যুবকটির নাম বিশাল দেবনাথ। বয়স ১৯ বছর।বাড়ি নির্ভয়পুর গ্রামে। সে নাকি স্বীকার করেছে মেয়েটিকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে চলে যায়। ওসি জানান, মেয়েটিকে মেডিকেল করিয়ে কোর্টে নিয়ে যাওয়া হবে। পরবর্তী সময়ে অভিভাবকের হাতে হস্তান্তর করা হবে। প্রয়োজন হলে হোমে নেওয়া হতে পারে। অপহরণকারী যুবককে কোর্টে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *