iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বিশালগড়ের নোয়াপাড়ায়, নেপথ্যে প্রণয়ের আশঙ্কা

বিশালগড়, ৫ জুন : গলায় ফাঁস লাগানো অবস্থায় সেহেনাজ আক্তার (১৬) নামের এক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতার বাবা মোরকাস রেহমান। ঘটনা সিপাহীজলা জেলার বিশালগড় নোয়াপাড়া এলাকায়।

খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমে বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস জানান, ভালবাসার সংক্রান্ত কোনও এক বিষয়কে কেন্দ্র করে নাবালিকার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে মনে করছেন এলাকাবাসী।

পুলিশের তদন্ত শেষে ঘটনা আসল রহস্য বেরিয়ে আসবে বলে মনে করেন এলাকাবাসী। নাবালিকার মৃতদেহ বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়। ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেয়া হবে পরিবারের হাতে। নাবালিকার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *