iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

উদয়পুরে নির্জন বাড়িতে ঢুকে নগদ টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার চুরি, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ

উদয়পুর, ১১ জুলাই : গোমতী জেলার উদয়পুরে এক বাড়িতে হাত সাফাই করল চোরের দল। নগদ টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেল চোরেরা। খবর পেয়ে পুলিশ গিয়ে খোঁজখবর নিয়েছে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, গত ২৭ শে‌ জুন থেকে শারীরিক সমস্যা নিয়ে উদয়পুর মহকুমার খিলপাড়া পঞ্চায়েত এলাকায় আক্তার হোসেনর স্ত্রী সাহেরা বেগম আগরতলা জিবি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। ফলে বাড়িতে কেউ ছিল না। গেইট ও ঘরে তালা লাগিয়ে সবাই জিবি হাসপাতালে সাহেরা বেগমকে নিয়ে আগরতলাতে ছিলেন।

বুধবার বিকালে আগরতলার জিবি হাসপাতাল থেকে ছুটি পেয়ে নিজ বাড়ি উদয়পুরের খিলপাড়াতে আসেন সাহেরা বেগম। বাড়িতে প্রবেশ করে দেখতে পায় ঘরের দরজায় তালা ভাঙ্গা। ঘরের সমস্ত জিনিসপত্র অগোছালো অবস্থায় রয়েছে। আলমারি খুলে দেখতে পায় নগদ নয় হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে চোরের দল। রাতে রাধা কিশোর পুর থানায় মামলা দায়ের করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *