iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ফটিকরায়ে দিনদুপুরে চালককে মারধর করে ইরিক্সা হাইজ্যাক৷ থানায় অভিযোগ দায়ের

ফটিকরায়, ১১ জুলাই : ইরিক্সা চালাতে গিয়ে অন্যান্য চালাকের হাতে আক্রান্ত এক চালক। আক্রান্ত চালকের নাম অরূপ মালাকার। বাড়ি গোকুলনগর গ্রামের ৪ নং ওয়ার্ডে।

জানা গিয়েছে, অরূপ মালাকার একজন তিন চাকা ব্যাটারি চালিত ইরিক্সা চালক। তিনি প্রতিনিয়ত ফটিকরায়, গোকুলনগর, গঙ্গানগর ভায়া কুমারঘাট রোডে যাত্রী পরিষেবা দেন। বৃহস্পতিবার গোকুলনগর পাসানটিলা এলাকায় গাড়ি রেখে একটি বাড়িতে প্রবেশ করেন তিনি।

তিন যুবক হঠাৎ ওই এলাকাতে এসে তার গাড়িটি গঙ্গানগর নিয়ে যায়। ওই তিন যুবক হলেন অভি দেবনাথ, সুশান্ত মালাকার ও নিউটন দেব। তিনজনই গঙ্গানগর এবং গোকুলনগর এলাকার বাসিন্দা। তারা অরূপ মালাকারকে মারধর করে। পরে আক্রান্ত যুবক ফটিকরায় থানাতে হামলাকারীদের নামধাম দিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *