iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

মনপাথরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে ইনোভা গাড়ি, আহত চারজন

শান্তিরবাজার, ১৫ অক্টোবর : মঙ্গলবার বিকালে দক্ষিণ ত্রিপুরা জেলার মনপাথর পুলিশ ফাঁড়ীর অধীনে সালথাংমনু পঞ্চায়েত সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টি আর ০১ সি এ ০২২২ নম্বরের ইনোভা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

জানা গিয়েছে, গাড়িটি শান্তিরবাজার থেকে উদয়পুরের উদ্দেশ্যে যাচ্ছিল। দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা ও মনপাথর ফাঁড়ীর ওসি জয়ন্ত দাস সহ আরক্ষা দপ্তরের কর্মীরা।

মনপাথর ফাঁড়ীর ওসি জয়ন্ত দাস জানান, দুর্ঘটনায় গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্থ হলেও যাত্রীরা বেশী আহত হয়নি। গাড়িতে চারজন ছিল। এই চারজন সামান্য আহত হওয়ায় দমকল বাহিনীর কর্মীরা চিকিৎসার জন্য স্থানীয় তৈকর্ম উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *