iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

খোয়াইয়ে অপহৃতা কিশোরী উদ্ধার আগরতলায়, গ্রেফতার অপহরণকারী

খোয়াই, ১৫ অক্টোবর : নবমী পূজোর দিন ১৫ বছরের কিশোরীকে অপহরণের অভিযোগে খোয়াই মহিলা থানার পুলিশ গ্রেফতার করল অপহরণকারী যুবককে। সেইসাথে উদ্ধার করা হল অপহৃতা কিশোরী।

জানা গিয়েছে, খোয়াইয়ের পূর্ব গণকী এলাকায় নবমী পূজোর দিন ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় এক যুবক। অপহরণের অভিযোগ উঠেছে উত্তর দুর্গানগর এলাকার আকাশ দেবের বিরুদ্ধে। পরের দিন সকালে কিশোরীর পরিবারের তরফ থেকে খোয়াই মহিলা থানায় আকাশ দেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে।

গোপন খবরের ভিত্তিতে সোমবার রাত্তে আগরতলা থেকে আকাশ দেবকে গ্রেফতার করে মহিলা থানার পুলিশ। উদ্ধার করা হয় অপহৃতা কিশোরীকে। খোয়াই মহিলা থানার পুলিশ মঙ্গলবার সকালে থানায় নিয়ে আসে তাদের। অপহরণকারী আকাশ দেবকে এদিন খোয়াই জেলা আদালতে সোপর্দ করা হয়ছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে প্রণয়ের জেরে এই অপহরণের ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *