iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে কেন্দ্রীয় সরকার বিশেষ নজর দিয়ে কাজ করছে : প্রতিমন্ত্রী অজয় টামটা

আগরতলা, ২৪ অক্টোবর : উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে কেন্দ্রীয় সরকার বিশেষ নজর দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশিত পথে এই লক্ষ্যে একের পর এক উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার আগরতলা সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক প্রতিমন্ত্রী অজয় টামটা একথা বলেন।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অজয় টামটা আরও বলেন, ত্রিপুরার উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সঙ্গে কথা হয়েছে। আগামীদিনগুলিতে ত্রিপুরার রাস্তাঘাটের উন্নতি যাতে আরও ব্যাপকভাবে করা যায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক প্রতিমন্ত্রী অজয় টামটা বলেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর সীমান্তবর্তী রাজ্যগুলির উন্নয়নের উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। এই রাজ্যগুলির সড়ক, বিদ্যুৎ, জল, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদির উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ হচ্ছে। তিনি বলেন, জাতীয় সড়কের যে অংশগুলি দুই লেন রয়েছে সেগুলি চার লেনে রূপান্তর করা হবে। এরজন্য বেশ কিছু রাস্তার ডিপিআর তৈরির কাজ চলছে। তিনি বলেন, ত্রিপুরায় যাতে মাল্টিলেভেল লজিস্টিক পার্ক গড়ে তোলা যায় সে লক্ষ্যে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *