iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ফটিকরায়ে কূয়ো পরিষ্কার করতে গিয়ে একসাথে অসুস্থ চারজন, এলাকাজুড়ে চাঞ্চল্য

কুমারঘাট, ১ নভেম্বর : কূয়ো পরিষ্কার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন একসাথে চারজন। কূয়োর ভেতরে অক্সিজেনের সমস্যা জনিত কারণে জ্ঞান হারায় তারা। ঘটনা শুক্রবার দুপুরে ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন রাজেন্দ্রনগর এলাকায়।

জানা গেছে, এদিন নিজ বাড়িতে শৌচালয়ের একটি নতুন কূয়ো পরিষ্কার করতে কূয়োতে নামেন প্রদীপ মালাকার নামে এক ব্যক্তি। কূয়োর ভেতরে কিছু জায়গা নেমেই হঠাৎই জ্ঞান হারান তিনি। পরে তাকে উদ্ধার করার জন্য কূয়েতে নামেন একে একে তার দুই ভাই পবিত্র মালাকার এবং প্রভাত মালাকার। একইভাবে তারাও সঙ্গাহীন হয়ে পড়েন কূয়োতে নেমে। পরে তাদের উদ্ধার কাজে হাত লাগাতে এলাকার সিলু দে। কূয়োতে নামলে তিনিও সেখানে জ্ঞান হারায় বলে জানিয়েছেন আহতদের পরিবারের লোকজন।

পরে এলাকার মানুষের সহযোগীতায় দুজনকে দড়ির সাহায্যে বের করা হয় কুয়ো থেকে। ঘটনা প্রত্যক্ষ করে হৈচৈ শুরু করেন বাড়ীর লোকজন। এলাকার মানুষ ভীড় জমান ঘটনাস্থলে। খবর দেয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে অন্য সঙ্গাহীনদের কূয়ো থেকে উদ্ধার করে নিয়ে যায় ফটিকরায় হাসপাতালে। খবর লেখা পর্যন্ত তাদের অবস্থা স্থিতীশিল। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় মুহূর্তেই ছড়িয়ে পরে চাঞ্চল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *