iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়ার দাবিতে ফের জনজাতি কল্যাণ দপ্তরের দ্বারস্থ ছাত্রছাত্রীরা

আগরতলা, ১৮ নভেম্বর : বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়ার দাবিতে আবারো জনজাতি কল্যাণ দপ্তরের দ্বারস্থ ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ এক সপ্তাহের মধ্যে বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেও আজ ২ সপ্তাহের উপর হয়ে গিয়েছে এখনো কোন হেলদোল নেই দপ্তরের।

এদিন এক ছাত্রী জানান ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই তাদের প্রথম সেমিস্টার পরীক্ষার যাবতীয় ফি জমা দেওয়ার জন্য কলেজের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু জনজাতি কল্যাণ দপ্তর তাদের বকেয়া স্কলারশিপ মিটিয়ে না দিলে পরীক্ষা ফি কোথায় থেকে দেবে। তাছাড়া গত নভেম্বর মাসের ১ তারিখ যখন তারা দপ্তরে এসে যোগাযোগ করেছিল তখন দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল যে ফিজিক্যালি ইন্সপেকশন করার পর যদি তারা জেনুইন স্টুডেন্ট হয় তাহলে এক সপ্তাহের মধ্যেই তাদের বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়া হবে। কিন্তু আজ এক সপ্তাহের উপর হওয়ার পরও কোন প্রকার হেলদোল নেই দপ্তরের। আজ আবার দপ্তরের মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এলে এদেরকে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি বলেও এদিন অভিযোগ করেন উপজাতি ছাত্রছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *