iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

গাঁজা পাচারে জড়িত রেলের চার প্যান্ট্রি বয়কে গ্রেফতার করল আগরতলা জিআর থানার পুলিশ

আগরতলা, ১৮ নভেম্বর : রেলে গাঁজা পাচারের অভিযোগে চার প্যান্ট্রি বয়কে গ্রেফতার করল আগরতলা জিআর থানার পুলিশ। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এর আগে রেলস্টেশনে ২৯৮ কিলো গাঁজা সহ বিহারের দুই যুবক বিটু কুমার এবং অনুকূল কুমারকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করার পরই চারজন প্যান্ট্রি বয়ের নাম উঠে আসে।

তাদের চারজনকেই রাতে গ্রেপ্তার করে পুলিশ। তাদের চারজনের বাড়ি বিহার। ধৃতরা হল বিকাশ কুমার, কিষাণ কুমার রাউত, গৌতম কুমার এবং সুশীল কুমার। আগরতলা জিআর থানার ওসি তাপস দাস সোমবার জানান জিআর থানার পুলিশ এর খবর ছিল রাণী কমলাবতী এক্সপ্রেস দিয়ে তারা বহিঃরাজ্যে পালিয়ে যাবে। সেই মোতাবেক রেল স্টেশনে চার প্যান্ট্রি বয় আসতেই তাদেকে গ্রেপ্তার করা হয়। সোমবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *