iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বিশালগড় অগ্নিনির্বাপক অফিসকে দেওয়া হল নতুন গাড়ি

বিশালগড়, ১৮ নভেম্বর : সিপাহীজলা জেলার বিশালগড় ফায়ার স্টেশন পেল নতুন গাড়ি। তাত খুশি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ এলাকার জনগণ।

রাজ্যে এমনও অনেক অগ্নি নির্বাপক অফিসে একটাই গাড়ি রয়েছে‌ যার দরুন একই সময়ে একাধিক দুর্ঘটনা ঘটলে তা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীদের। অগ্নি নির্বাপক দপ্তর ও জনগণের এই সমস্যা দূর করার লক্ষ্যে রাজ্যের একাধিক অগ্নি নির্পাবক অফিসে নতুন গাড়ি প্রদান করেছে। আর তার থেকে বাদ যায়নি বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের অফিস। বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরকে দেওয়া হল নতুন গাড়ি। যার ফলে অনেকটাই খুশি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ বিশালগড়বাসী।

বিশালগড় অগ্নি নির্বাপক অফিস থেকে একাধিকবার দপ্তরের কাছে নতুন গাড়ি দেওয়ার দাবি জানানো হয়েছে। অবশেষে দপ্তর সে দাবিকে মান্যতা দিয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে নতুন একটি গাড়ি দেওয়া হয়। প্রসঙ্গত, যে দুটি গাড়ি বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে তার মধ্যে একটি অনেক বছর পুরনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *