iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

হাতুড়ি দিয়ে মাথায় আঘাত, খতম মদ্যপ স্বামী, গ্রেফতার স্ত্রী

আগরতলা, ২ ফেব্রুয়ারি : মাথায়া এলোপাতাড়ি হাতুড়ি দিয়ে আঘাত করে স্বামীকে খুন করল স্ত্রী৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরগঞ্জ থানার অধীন দেববাড়ি গ্রামের কামারিয়াখলায়৷ মৃত ব্যক্তির নাম অরুণ দাস৷ বয়স চল্লিশ বছর৷ অভিযুক্ত স্ত্রী ললিতা দাসকে রবিবার পুলিশ গ্রেফতার করেছে৷ ললিতা দাস এই হত্যার ঘটনা স্বীকার করেছে৷

ললিতা দাস জানিয়েছেন স্বামী অরুণ দাস প্রায় পনের দিন আগে প্রেতিবেশী এক বিধবাকে বাড়িতে নিয়ে আসে৷ তার সাথেই থাকতে শুরু করে৷ অন্যদিকে স্বামী অরুণ দাসের এই কুকর্মে সায় না দিয়ে স্ত্রী ললিতা দাস বাড়িতে আলাদা ঘরে থাকেন৷ শনিবার দুপুরে কোন একটি বিষয় নিয়ে অরুণ দাসে ও ললিতা দাসের মধ্যে বিবাদ হয়৷ একসময় বিবাদ চরম আকার ধারণ করে৷ দুজনে মারপিটও করে৷ পরে রাতে মদ্যপান করে অরুণ বাড়িতে এসে স্ত্রী ললিতা দাসকে মারধর করতে থাকে৷ প্রাণ রক্ষা করতে ললিতা দাস তার স্বামীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়৷ তাতে অরুণ আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে৷ তারপর হাতুড়ি দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘত করে ললিতা তার স্বামী অরুণ দাসকে খুন করে৷

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় অরুণ দাসকে হাসপাতালে নিয়ে যায়৷ চিকিৎসাধীন অবস্থায় রাতেই প্রাণ হারায় অরুণ দাস৷ শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত অরুণ দাসের স্ত্রী ললিতা দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছে৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ললিতা দাস স্বীকার করেছে যে তিনি হাতুড়ি দিয়ে আঘাত করে স্বামীকে খুন করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *