iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

রাস্তার পাশে উদ্ধার বিস্তর মেয়াদোত্তীর্ণ ওষুধ, রামনগরে চাঞ্চল্য

আগরতলা, ২ ফেব্রুয়ারি : রবিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তার পাশে বেশ কিছু দামি ওষুধ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। ঘটনা রাজধানী আগরতলা শহরের রামনগরের ১২ নম্বর রোডের পাশে। প্রচুর পরিমাণে ওষুধ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়ায়।

এলাকাবাসী খোঁজখবর নিয়ে জানতে পারেন, রাস্তায় ফেলে রাখা ওষুধগুলির সময় সীমা আজই শেষ হয়েছে এবং ওষুধগুলি সংশ্লিষ্ট এলাকার সাব সেন্টারের নয়। এই বিষয় নিয়ে এলাকাবাসী প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, ঘটনাটি মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাকে বদনাম করার একটি অপপ্রয়াস হতে পারে। সুষ্ঠু তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদেী নিকট দাবি জানান এলাকাবাসী।

উল্লেখ্য, রামনগর ১২ নম্বর রোডের এই এলাকাটি ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। সংশ্লিষ্ট এলাকাটি আগরতলা পুর নিগমের ১৪ নম্বর ওয়ার্ড এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের ৭ নম্বর বুথ এলাকার মধ্যে পড়ে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *