iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কুমারঘাটে পানীয়জলের জন্য হাহাকার, জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের

কুমারঘাট, ২ ফেব্রুয়ারি: এক সপ্তাহ ধরে গ্রামে নেই পানীয় জল। তাই জলের দাবিতে আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলেন গ্রামবাসীদের। ঘটনা ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার পাবিয়াছড়া বিধানসভায়। স্থানীয়দের অবরোধে দীর্ঘক্ষন স্তব্ধ হয়ে রইল রাজ্যের লাইফ লাইন।

ঊনকোটি জেলার কুমারঘাট পুর পরিষদ এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের ট্রাক সিন্ডিকেট এলাকার মানুষের অভিযোগ দীর্ঘ এক মাস ধরেই তারা ভুগছেন পানীয় জলের সমস্যায়। সরকারিভাবে জলের ব্যাবস্থা থাকলেও তা বিকল হয়ে পড়ে থাকে মাসের পর মাস। গ্রামবাসীদের অভিযোগ গ্রামের শাসক দলীয় ওয়ার্ড সদস্য থেকে সংশ্লিষ্ট দপ্তরকে এনিয়ে জানালেও তাদের কথা পাত্তা দিচ্ছেন না কেউই। বাধ্য হয়ে পানীয় জলের দাবিতে রবিবার তারা জাতীয় সড়ক অবরোধ করেন।

প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস এই এলাকায়। তাদের অভিযোগ পুর পরিষদের চেয়ারপার্সনকে জলের সমস্যা নিয়ে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন না। বারবার সরকারি পাম্প মেশিন বিকল হয়ে পড়লেও এর বিকল্প ব্যাবস্থার জন্য কোন উদ্যোগ নেই বলে অভিযোগ। তারা চাইছেন এলাকায় পানীয় জলের স্থায়ী সমাধানের ব্যাবস্থা করুক প্রশাসন।

টানা এক সপ্তাহ ধরে বাইরে ব্যাবহারের জলতো দূরস্থ পানীয় জল পর্যন্ত পাচ্ছেন না সেখানকার মানুষ। বাধ্য হয়েই জলের খালি পাত্র নিয়ে তারা শুরু করেন আন্দোলন। অবরোধের জেরে রাস্তায় দীর্ঘক্ষণ আটকে থাকে ছোট-বড় অনেক যানবাহন। আন্দোলনের অগ্রভাগে থেকে জলের দাবিতে তীব্র আওয়াজ তুলেন গ্রামের মহিলা ও শিশুরা। তারা সাফ জানান, জল না পেলে রাস্তা থেকে উঠবেন না। রাস্তায় গাড়ি আটকে পড়তেই টনক নড়ে প্রশাসনের। অকুস্থলে পৌঁছায় কুমারঘাট থানার পুলিশ সহ পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের কর্মীরা। তড়িঘড়ি গাড়ি করে গ্রামে পৌঁছানো হয় জল। পানীয় জল পেয়ে অবশেষে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *