iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

রানীবাড়ী গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি ওয়ার্ড এলাকা জলে থৈ থৈ

কদমতলা, ৪ জুন : উত্তর ত্রিপুরা জেলার কদমতলা কুর্তি বিধানসভার রানীবাড়ী গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি ওয়ার্ড এলাকা জলে থৈ থৈ। প্রতিবছরের মত এবারও ওই সকল এলাকা প্লাবিত হয়।

উল্লেখ্য গত কয়েকদিন একটানা বর্ষণের ফলে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। প্লাবিত হয়েছে রানীবাড়ী গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে রানীবাড়ীর পশ্চিম ও উত্তর দিকের বিভিন্ন এলাকা জলের তলায় তলিয়ে গেছে, সাথে যাতায়াতের মূল সড়কটিও। প্রায় কোমড় সমান জল বয়ে যাচ্ছে সড়কের উপর দিয়ে। যাতায়াত ব্যবস্থা প্রায় বন্ধের পথে। তাছাড়া ওই এলাকার প্রায় দশ থেকে পনেরোটি পরিবার গৃহবন্দী হয়ে পড়ে।

পরবর্তীতে স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সাহায্য সহোযোগিতায় তাদেরকে নেওয়া হয় সাতসঙ্গম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। বর্তমানে সাত সঙ্গম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ত্রাণ শিবের আশ্রয় নিয়েছেন এলাকার পনেরো পরিবারের মোট দেড়শ জন।

যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বন্টন সহ তাদের খাবার ও পানীয় জল সরবরাহ করা হয়েছে। গতকাল রাতে সেখানে আসেন কদমতলা ব্লক চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ ও বাগবাসা বিধানসভার সমাজসেবী কাজল দাস। বাড়ি ঘরে জল প্রবেশ করে বন্যার রূপ ধারণ করায় সেই জল শুকাতে প্রায় তিন চার মাস সময় লেগে যাবে। কারণ তারকপুরস্থিত বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় ভারত বাংলাদেশের সীমান্তে যে থালছড়াটি রয়েছে সেটি খুবই সরু, ফলে জমা জল নামতে অনেক দেরি হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *