iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কারারক্ষী নিয়োগ সম্পন্ন করার দাবিতে রাস্তা অবরোধ চাকরিপ্রার্থীদের

আগরতলা, ১০ জুন : মঙ্গলবার একদল চাকরিপ্রার্থী কারারক্ষী নিয়োগ প্রক্রিয়া আর কোনও বিলম্ব ছাড়াই সম্পন্ন করার দাবি জানিয়েছেন। এই দাবি নিয়ে চাকরিপ্রার্থীরা আগরতলার জেল রোডে কারা দপ্তরের ইনস্পেকটর জেনারেলের কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করেন।

বিক্ষোভকারীদের মতে, নিয়োগ প্রক্রিয়া বিলম্বের কারণ জানতে তারা কারা দপ্তরের ইনস্পেকটর জেনারেলের সাথে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু কোনও ইতিবাচক সাড়া পাননি, তাই রাস্তা অবরোধ করেন।

একজন চাকরিপ্রার্থী বলেন, “আমরা বেশ কয়েকবার ডেপুটেশন জমা দিয়েছি। আমরা ২০২২ সালের ডিসেম্বরে ২৪৯টি কারারক্ষী পদের জন্য শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আজ পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ সাড়া দিচ্ছে না, যার ফলে আমরা অনিশ্চয়তার মধ্যে আছি।”

এদিন বিভিন্ন জেলার চাকরিপ্রার্থীরা দাবি আদায়ের জন্য বিক্ষোভে যোগ দেন। পরে পূর্ব আগরতলা থানার পুলিকর্মীরা আন্দোলনকারীদের আটক করে রাস্তা অবরোধ মুক্ত করেন।

প্রসঙ্গত, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তারা বেশ কয়েকবার ডেপুটেশন জমা দিয়েছিলেন কারা দপ্তরের ইনস্পেকটর জেনারেলের কাছে। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি উপেক্ষা করছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *