iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

পাঁচ মাস যাবৎ দিদিমণি নেই অঙ্গন‌ওয়াড়িতে, প্রশাসনের ভূমিকায় অসন্তোষ

আমবাসা, ১২ জুন : ধলাই জেলার আমবাসা ব্লকের অন্তর্গত কুলাই পঞ্চায়েতের অধীনে নেতাজি নগর এলাকায় একটি অঙ্গন‌ওয়াড়ী সেন্টার রয়েছে। অঙ্গন‌ওয়াড়ি সেন্টার থেকে গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাবার দেওয়া হয়। এলাকার শিশুদের পঠনপাঠন করানো হয়। কিন্তু এই নেতাজী নগর অঙ্গন‌ওয়াড়ি সেন্টারে গত পাঁচ মাস যাবৎ দিদিমণি নেই। যার কারণে একজন হেল্পার দিয়ে চলছে সেন্টারটি।

গোটা বিষয়ে শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক কাজল কল‌ই জানান, চলতি বছরের জানুয়ারি মাসের ৩১ তারিখ নেতাজী নগর অঙ্গন‌ওয়াড়ি সেন্টারে দিদিমণি নিয়োগ করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। চ্যায়ারমেন, ব্লক আধিকারিক সহ চারজনের একটি কমিটি গঠন করা হয়। তারপর ২৫ ফেব্রুয়ারি ইন্টারভিউ নেওয়া হয়। সেই ইন্টারভিউর মিরিট লিস্ট দফতরের অধিকর্তার কাছে পাঠিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন দফতর থেকে সবুজ সংকেত পাওয়ার পর অঙ্গ‌ন‌ওয়াড়ি সেন্টারে দিদিমণি নিয়োগ করা হবে। স্থানীয়দের প্রশ্ন দফতর কি করছে পাঁচ মাস ধরে। একটি অঙ্গন‌ওয়াড়ি সেন্টারে দিদিমণি নেই তাতে কারোর কোন হেলদোল নেই কেন, প্রশ্ন এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *