iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ওপারে কবিগুরুর পৈত্রিক বাড়ি আক্রান্ত, মুহুরীঘাট চেকপোস্টের সামনে বিজেপির বিক্ষোভ

বিলোনিয়া, ১৪ জুন : বাংলাদেশে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক বাড়িতে মৌলবাদীরা যেভাবে হামলা করেছে তাতে ত্রিপুরার বিজেপি নিন্দা এবং ধিক্কার জানিয়ে প্রতিবাদ মিছিল করছে ভারত-বাংলাদেশ বিভিন্ন চেকপোস্টগুলির সামনে।

শনিবার বিজেপি দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে বিলোনিয়া বিজেপি জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। এই বিক্ষোভ মিছিলটি শহর পরিক্রমা করে মুহুরীঘাট চেকপোস্টের সামনে প্রতিবাদ সভা করে। এই প্রতিবাদ মিছিল ও সভায় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী টিংকু রায়।

এছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফ্রু মগ, দক্ষিণ ত্রিপুরার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দ্বীপায়ন চৌধুরী, জেলার সাতটি মন্ডলের মন্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই বিষয়ে প্রতিক্রিয়ায় মন্ত্রী টিংকু রায় বলেন, “এই মহাদেশের সাংস্কৃতিক আত্মার উপর হামলা লজ্জার। একে আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। প্রতিবাদ করছি এই ধরনের নেক্কারজনক ঘটনার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *