iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ছাত্রছাত্রীদের দায়িত্ব নিজস্ব সংস্কৃতি ও সমাজেকে সুরক্ষিত করা : অর্থমন্ত্রী প্রনজিৎ

উদয়পুর, ১৪ জুন : বর্তমানের বিকশিত ভারতে ছাত্রদের ভবিষ্যৎ সুদূর প্রসারী। কিন্তু শুধুমাত্র একা একা বড় হলেই চলবে না, নিজস্ব সংস্কৃতিকে রক্ষা করতে হবে। মা-বাবার মুখোজ্জ্বলের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করার কথাও ছাত্র-ছাত্রীদের ভাবতে হবে। নেশার কড়াল গ্রাস ইত্যাদি অশুভ শক্তির হাত থেকে নিজেদের রক্ষা করার পাশাপাশি সমাজ সংস্কারের কথাও ভাবতে হবে। গোমতী জেলার উদয়পুরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের অভিনন্দন ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে একথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

তিনি বলেন, বর্তমান ভারতে শিক্ষার প্রসার হচ্ছে। ছাত্রছাত্রীরা বিকশিত হচ্ছে। সাম্প্রতিক ভারতে মহিলাদের অগ্রগতি হয়েছে। ‘অপারেশন ‌সিঁদুর’ এর মাধ্যমে ভারতীয় মহিলারা প্রমাণ করেছেন মহিলারাই একা গোটা দেশকে প্রতিরক্ষা দিতে পারে এখন। ‌

শনিবার উদয়পুরের রাজর্ষী প্রেক্ষাগৃহে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের উদ্যোগে ২০২৫ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য ‘উত্তরণ সংবর্ধনা জ্ঞাপন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত এক হাজারেরও বেশি ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র সহ দেবী সরস্বতীর স্মারক মূর্তি তুলে দেওয়া হয়।

উপস্থিত বক্তাদের মধ্যে রাজ্য বিধানসভার সদস্য তথা বিধায়ক জিতেন্দ্র মজুমদার ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ার জন্য সতর্কতার পথ অবলম্বন করার জন্য আহ্বান জানান। অন্যান্য সকল বক্তাদের মত জিতেন্দ্র মজুমদারও ছাত্র-ছাত্রীদের নেশার কড়াল গ্রাস থেকে নিজেদের মুক্ত রাখতে এবং সমাজকে সংস্কার করার উদ্যোগ গ্রহণ করতে উদ্বুদ্ধ করেন। ‌

ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ, দায়িত্ববোধ এবং কর্তব্য চেতনার কথা তুলে ধরে প্রাক্তন শিক্ষক তথা উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল মজুমদার ছাত্র-ছাত্রীদের গভীরভাবে অনুপ্রাণিত করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সভাধিপতি দেবল দেবরায়, সবিতা নাগ, সানি সাহা প্রমুখরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *