iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ক্রীড়ামন্ত্রীর উপস্থিতিতে সমাপ্ত হল দক্ষিণ জেলা ভিত্তিক গ্ৰীষ্মকালীন ক্রীড়া শিবির

বিলোনিয়া, ১৪ জুন : সমাপ্ত হল দক্ষিণ জেলা ভিত্তিক গ্ৰীষ্মকালীন ক্রীড়া শিবির। এই সমাপ্তি অনুষ্ঠানটি হয় ক্রীড়ামন্ত্রী টিংকু রায়ের উপস্থিতিতে। এই শিবির অনুষ্ঠিত হয় বিলোনিয়া বিকেআই মাঠে। শনিবার দুপুরে এই সমাপ্তি অনুষ্ঠানের সুচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানের সূচনা করেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। সাথে ছিলেন দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, জেলা শাসক মহম্মদ সাজাদ পি। এছাড়া অতিরিক্ত জেলা শাসক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সহ বিশিষ্ট সমাজসেবী দ্ধীপায়ন চৌধুরী ও সায়ন্তন দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা শাসকের স্বাগত বক্তব্যের পর পরিবেশিত হয় শিল্পীদের দ্বারা উদ্ধোধনী সঙ্গীত। এরপর ক্রীড়া শিবিরে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা কবাডি, খো খো, জুডু, খুম্পু প্রর্দশন করে। মন্ত্রী টিংকু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের ক্রীড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছে। এছাড়া খেলোয়াড়দের মাঠমুখী করে তুলতে এবং প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার উদ্দেশ্যে রাজ্য সরকার ফুটবলের জন্য সিন্থেটিক মাঠ, ব্যাডমিন্টন কোর্ট, অ্যাথলেটিক রাউন্ড, ইন্ডোর গেমের জন্য হলঘর তৈরি করছে।

ক্রীড়ামন্ত্রী আরও বলেন, যেসব খেলোয়াড়রা বিভিন্ন সময়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকজয়ী তাঁদের নগদ টাকা প্রদান করা হচ্ছে। স্বর্ণপদক প্রাপক খেলোয়াড়দের এক লক্ষ টাকা, রৌপ্য পদক প্রাপকদের ৫০ হাজার টাকা ও ব্রোঞ্জ পদক প্রাপকদের ২৫ হাজার টাকা করে রাজ্য সরকার প্রদান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *