iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

দাতারাম বাজারে কংগ্রেসের সভায় হামলা, ব্যাপক উত্তেজনা

উদয়পুর, ২১ জুন : দাতারাম বাজারে কংগ্রেসের সভায় দুষ্কৃতকারীদের হামল। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রচুর সংখ্যায় পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

শনিবার বিকালে গোমতী জেলার উদয়পুর মহকুমাযর দাতারাম বাজারে কংগ্রেসের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দলের বিধায়ক সুদীপ রায় বর্মণ, কংগ্রেস নেতা মিলন কর, গোমতী জেলার কংগ্রেস সভাপতি টিটন পাল সহ ছাত্র- যুব নেতৃত্বরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মণ বলেন, আর কয়েক মাস পর দলে দলে কংগ্রেসে এসে রাজ্যের মানুষ সামিল হবে। কংগ্রেস মানুষকে নিয়ে চলতে চায়। কংগ্রেস মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে না। জাত বা ধর্ম নিয়ে রাজনীতি করে না। কংগ্রেস মানুষকে ভালবাসতে জানে। মানুষকে পাশে নিয়ে কাজ করতে চায়।

এই বক্তব্য রাখার পর হঠাৎ শাসক দল বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতি সংঘবদ্ধ ভাবে এসে সভাকে বানচাল করার জন্য কংগ্রেস নেতাদের গাড়ি ভাঙচুরেরর চেষ্টা চালানো হয়। এতে বেশ কয়েক জন কংগ্রেস কর্মী ও সমর্থকরা আহত হয়েছে বলে খবর। ঘটনাস্থলে পুলিশ থাকা সত্ত্বেও হয়েছে গন্ডগোল। ফলে মানুষ যে যেদিকে পারে আশ্রয়ের জন্য পালাতে থাকে। পরবর্তী সময়ে উদয়পুর থেকে ঘটনাস্থলে আরও পুলিশ পাঠানো হয়েছে বলে খবর। ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *