iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ধর্মনগরে পাঁচ লক্ষ টাকার হেরোইন সহ গ্রেফতার যুবক

কদমতলা, ২১ জুন : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশ হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করল। ধৃতের নাম সালমান হোসেন (২৩)। বাড়ি ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে।

অভিযুক্ত ধর্মনগর থেকে আগরতলা রেলপথে হেরোইন পাচারের পরিকল্পনা করছিল বলে জানা গেছে। অভিযান চালিয়ে ধর্মনগর রেলস্টেশন সংলগ্ন ২২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতের কাছ থেকে পাঁচটি সাবানের খোলে রাখা মোট ৫৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার কালোবাজারি মূল্য প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক বি. জুরিন পূইয়া এবং ধর্মনগর থানার ওসি স্মৃতি কান্ত বর্ধন। ফরেন্সিক পরীক্ষার জন্য কৈলাসহর থেকে বিশেষজ্ঞদের আনা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন ডেপুটি কালেক্টর অমর চাঁদ বিশ্বাস। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। আগামীকাল তাকে ধর্মনগর আদালতে পেশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *