iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

২২২ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা

আগরতলা, ২৭ জুন : শুক্রবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের স্কুল শিক্ষা দফতর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে নিয়োগপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

এই অনুষ্ঠানে স্কুল লাইব্রেরিয়ান সহ ২২২ জন প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করা হয়। নিয়োগপ্রাপ্তরা রাজ্যের বিভিন্ন বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের কর্মজীবন শুরু করবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “স্বচ্ছতা এবং দক্ষতার ভিত্তিতেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রাজ্য সরকার যুবসমাজের ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও জানান, আগামীদিনে আরও বিভিন্ন দফতরে নিয়োগের প্রক্রিয়া চলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *