iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

গভীর রাতে লক্ষ লক্ষ টাকার ফেন্সিডাইল বোঝাই গাড়ি দুর্ঘটনাগ্রস্ত

বিশালগড়, ৪ জুলাই : রাত ২টায় জাতীয় সড়কে গড়াগড়ি খাচ্ছে ফেন্সিডাইলের শিশি। বৃহস্পতিবার রাতে ফেন্সিডাইল বোঝাই গাড়ি উল্টে এই বিপত্তি। তবে এদিন বহু লক্ষ টাকার ফেন্সিডাইল বোঝাই গাড়ি উল্টে যাওয়ায় পুলিশ পৌঁছার আগেই কালো রঙের স্করপিও গাড়িতে পালিয়ে যায় পাচারকারীরা। পুলিশ যওয়ার আগেই কয়েক কার্টুন ফেন্সিডাইল গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় পাচারকারীরা। বৃহস্পতিবার রাতে সিপাহীজলা জেলার বিশালগড় আদালত থেকে এসডিপিও অফিসের মাঝামাঝি বিএসএফ ক্যাম্পের গেইটের সামনে উল্টে যায় ফেন্সিডিল বোঝাই গাড়ি।

জানা গেছে, টিআর ০৭এ ১৮৪২ নম্বরের ফেন্সিডাইল বোঝাই ডিআই গাড়ি কমলনগরে যাওয়ার পথে উল্টে যায়। তবে পাচারের আগে কালো রঙের স্করপিও গাড়ি প্রায় দুই ঘন্টা বিশালগড় থানার আশপাশে ঘুরাফেরা করেছে। থানার সামনে গাড়ি দাঁড় করানোও ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আরও জানা গেছে, এই গাড়িটি ফেন্সিডিল বোঝাই ডিআই গাড়ির আগে ছিল। ফেন্সিডিল বোঝাই গাড়ি উল্টে যাওয়ার পর পাচারকারীরা নেমে দ্রুত কয়েকটি কার্টুন ফেন্সিডাইল স্করপিও গাড়িতে তুলে নেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই পাচারকারীরা স্করপিও গাড়িতে করে পালিয়ে যায়। পুলিশ তাদের কাউকেই গ্রেফতার করতে পারেনি। এই ফেন্সিডাইলের মালিক বিশালগড় ও মতিনগরের বাসিন্দা। গাড়ির মালিকের বাড়ি বিশ্রামগঞ্জের তক্সাপাড়া এলাকায়। এভাবেই প্রতিদিন বিশালগড়ের উপর দিয়ে ফেন্সিডাইল পাচার হচ্ছে।

অভিযোগ, গাড়িগুলি পুলিশ আটক করে না। কমিশন খেয়ে নেশার গাড়িগুলি ছেড়ে দেয়। এই ফেন্সিডাইলের মালিকরা একটি কালো রঙের স্করপিও গাড়ির সামনে ছিল। কিন্তু হঠাৎ তারা পেছনের দিকে তাকিয়ে দেখে গাড়ি আসছে না। তখনই তারা গাড়ি ঘুরিয়ে এসে দেখে ফেন্সিডাইল বোঝাই গাড়ি উল্টে আছে। চালক জেলখানার রোড দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পাশের অফিস থেকে বেরিয়ে আসেন এসডিপিও। অভিযোগ, প্রত্যেকদিন এমনভাবে বুলেরো গাড়িতে করে ফেন্সিডাইল বিশালগড়ের বাইপাস হয়ে সোনামুড়ার দিকে যায়। উত্তমভক্ত চৌমুহনীতে পুলিশের নাকা পয়েন্ট ভেদ করেই এই ফেন্সিডাইল যায়। এই ফেন্সিডাইল বোঝাই গাড়ি দুর্ঘটনার কবলে পড়তেই নেশা কারবারীরা সেই গাড়ি এবং নেশাদ্রব্য ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশের সাথে যোগাযোগ করতে থাকে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *