iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

শান্তিরবাজার মডেল দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে চুরি

শান্তিরবাজার, ৪ জুলাই : দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার শহরে প্রতিনিয়ত কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। বৃহস্পতিবার রাতে শান্তিরবাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শান্তিরবাজার মডেল দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে চুরি হয়েছে।

শুক্রবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক নরেন্দ্র চক্রবর্তী জানান, সকালবেলা বিদ্যালয়ের গ্রুপ ডি কর্মী সাবিত্রী দাস বিদ্যালয়ের তালা খুলে দেখতে পান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কক্ষ থেকে শুরু করে বিভিন্ন কক্ষের তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। পরবর্তী সময়ে বিদ্যালয়ে চুরির বিষয়ে শান্তিরবাজার থানায় জানানো হয়।চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

অপরদিকে বিদ্যালয়ের শিক্ষক সমর সরকার জানান, চোরের দল বিদ্যালয়ে থাকা সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে গেছে। এই ধরনের চুরির পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাতে পুলিশের টহলদারি বৃদ্ধি করলে এইধরনের চুরি প্রতিরোধ করা যাবে বলে জানান শিক্ষক সমর সরকার।

প্রসঙ্গত, আগেও এই বিদ্যালয়ে চুরি হয়েছে। তখনও পুলিশ কাউকে সনাক্ত করতে পারেনি। বারবার বিদ্যালয়ে চুরির ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। দাবি উঠেছে পুলিশের রাত্রিকালীন টহলদারি জোরদার করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *