iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

স্মার্ট মিটার বাতিলের দাবিতে উদয়পুরে রাস্তা অবরোধে বিদ্যুৎ গ্রাহকদের

উদয়পুর, ৭ জুলাই : সারা রাজ্যের সঙ্গে গোমতী জেলার উদয়পুর মহকুমায়ও বিদ্যুৎ ভোক্তাদের মধ্যে অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসছে। তাতে গ্ৰাহকরা নাজেহাল। গত কয়েকদিন ধরে এই নিয়ে বৈধ বিদ্যুৎ গ্ৰাহকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।

ভোক্তারা বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে এই ব্যাপারে অভিযোগ জানালেও সঠিক উত্তর দিতে পারছেন না বিদ্যুৎ নিগমের কর্মকর্তারা। তাই অস্বাভাবিক বিদ্যুৎ কেন আসছে এবং নতুন যে স্মার্ট মিটার লাগলো হয়েছে তা বাতিল করার দাবি জানিয়ে সোমবার উদয়পুরের রাজধরনগরে রাস্তা অবরোধে বসেন এলাকার লোকজন।

ফলে, উদয়পুর – কাঁকড়াবন সড়কের দু’দিকে আটকে পড়ে প্রচুর যানবাহন। খবর পেয়ে কাঁকড়াবন থানা থেকে পুলিশ ছুটে আসে। পুলিশ রাস্তা থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য অবরোধকারীদের সাথে কথা বলছেন। কিন্তু অবরোধকারীদের বক্তব্য নতুন স্মার্ট মিটার বাড়ি ঘড় থেকে তুলে নিয়ে আগের মিটার বসানো হোক।তাদের এই দাবি না মানা না হলে অবরোধ জারি থাকবে বলে জানানো হয়। পরে প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *