সিপাহীজলার নৌকাঘাট সংলগ্ন সড়কে ত্রিমুখী যান সংঘর্ষ আহত এক
বিশালগড়, ৬ জুলাই : আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে সিপাহীজলা নৌকাঘাট সংলগ্ন এলাকায় ত্রিমুখী যান সংঘর্ষে আহত এক। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার।
জানা গিয়েছে, টিআর০১বি১৪৬৪ নম্বরের একটি যাত্রীবাহী অটো আগরতলা থেকে উদয়পুরের উদ্দেশ্যে যাওয়ার পথে সিপাহীজলা নৌকাঘাট এলাকায় আগরতলামুখী টিআর০১এআর০৩৬৫ নম্বরের একটি অল্টো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়ে টিআর০১বিএম০৫০৮ নম্বরের একটি ওয়াগনার গাড়িতে ধাক্কা দেয়।
ত্রিমুখী যান সংঘর্ষে আহত হয় অল্টো গাড়ির চালক দীপঙ্কর দাস। আহত চালককে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। আহত চালকের বাড়ি উদয়পুরের বাগমা এলাকায়।
উল্লেখ্য, প্রায় প্রতিদিন সিপাহীজলার নৌকাঘাট থেকে চড়িলাম পরিমল চৌমুহনী পর্যন্ত একটি হলেও দুর্ঘটনা ঘটবে এটা নিশ্চিত। ওই এলাকায় যান দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে জেলা প্রশাসন যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে, এমনটাই দাবি জানান স্থানীয়রা।
