iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ত্রিপুরায় প্রথমবারের মত অনুষ্ঠিত হল অর্গানিক পণ্যের ক্রেতা-বিক্রেতা মিট

আগরতলা, ৯ জুলাই : ত্রিপুরায় প্রথমবারের মত অনুষ্ঠিত হল অর্গানিক পণ্যের ক্রেতা-বিক্রেতা মিট। রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দফতর এবং ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সির উদ্যোগে আয়োজিত হয় এই মিট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দফতরের মন্ত্রী রতনলাল নাথ, কৃষি ও কৃষক কল্যাণ দফতরের অধিকর্তা ডঃ ফনী ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দফতরের অধিকর্তা দীপক কুমার দাস, ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর রাজীব দেববর্মা, এগ্রিকালচারাল এন্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি তথা আপিডা এর ডিজিএম সহ অন্যান্যরা।

এই বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্তের অর্গানিক কৃষিজাত পণ্য উৎপাদনকারী কৃষকরা এবং রাজ্য ও বহিঃরাজ্যের এবং বিদেশের ক্রেতারা উপস্থিত ছিলেন। রাজ্যের অর্গানিক পণ্য উৎপাদকরাও তাদের মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, বর্তমান বিশ্বে মানুষ শুধু খাবারের চাহিদা করছে না। বেশিরভাগ মানুষ ভালো রোগমুক্ত ও স্বাস্থ্যকর খাবার চাইছে। এই চাহিদা পূরণ করা সম্ভব অর্গানিক খাদ্যশস্যের মাধ্যমে। ত্রিপুরা রাজ্যে প্রচুর পরিমাণে অর্গানিক খাদ্যশস্য উৎপাদন হয়। দিন দিন অর্গানিক খাদ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তাই সরকার কৃষকদের মধ্যে অর্গানিক চাষে যাতে উৎসাহিত হয় এই জন্য কাজ করছে।

অর্গানিক এর পাশাপাশি আগামীদিনে প্রাকৃতিক কৃষি পদ্ধতিও আসছে, তাই সরকার প্রাকৃতিক কৃষি রাজ্যে বৃদ্ধি করার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে। কৃষক এবং দেশ-বিদেশের ক্রেতাদের যাতে সুবিধা হয় এই বিষয়টি মাথায় রেখে ক্রেতা বিক্রেতা মিটের আয়োজন করা হয়েছে প্রথমবার। তবে আগামী দিনে এই ধরনের মিট আরো বেশি করে করা হবে বলেও জানান মন্ত্রী রতনলাল নাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *