iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

একাধিক চুরির ঘটনায় জড়িত যুবক আটক শান্তিরবাজারে

শান্তিরবাজার, ৯ জুলাই : একাধিক চুরির ঘটনায় জড়িত এক যুবককে আটক করা হয়েছে। ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে। স্থানীয়রা ধৃত যুবককে পরে পুলিশের হাতে দিয়েছে।

দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার শহরে প্রতিনিয়ত চুরি হচ্ছে। এই চুরির ঘটনায় জড়িতদের আটক করতে পারছে না শান্তিরবাজার থানার পুলিশ। শান্তিরবাজার মডেল স্কুল ও শান্তিরবাজার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে কয়েকমাসের ব্যাবধানে দুইবার চুরির ঘটনা ঘটেছে। শান্তিরবাজার মডেল স্কুলে নাইটগার্ড থাকার পরেও দুইবার চুরি হয়েছে। অনেকের অভিযোগ নাইটগার্ডের সহযোগীতায় চোরেরা চুরি করছে।

মঙ্গলবার রাতে মডেল স্কুল সংলগ্ন এলাকায় শান্তিরবাজার বিদ্যাজ্যোতি স্কুলের নবনির্মত ভবনের কাজে নিযুক্ত শ্রমিকরা চুরির ঘটনায় জড়িত এক যুবককে আটক করে। শ্রমিকরা জানান, ওই যুবক রাতে সেখানে চুরির উদ্দ্যেশ্যে যায়। টের পেয়ে যুবককে আটক করে বেধে রাখেন শ্রমিকরা। অভিযুক্ত যুবকের কাছে জানতে চাইলে সে চুরির সত্যতা স্বীকার করে।

সে জানায়, শান্তিরবাজারের বিভিন্ন জায়গায় ও স্কুলে চুরির সাথে জড়িত ছিল। এইসকল চুরির সাথে আরও অনেকে জড়িত বলে জানায় ধৃত যুবক। সে জানায় চুরি করা সামগ্রীগুলি বিলোনিয়া নিয়ে বিক্রি করে। সেখান থেকে অর্থ সংগ্রহ করে নেশাসামগ্রী ক্রয় করে। চুরির ঘটনায় জড়িত ধৃত যুবককে সঠিকভাবে জিঞ্জাসাবাদ করলে অন্যান্য চোরদের সহজে আটক করা যাবে বলে অভিমত ব্যক্ত করেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *