iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কলসীমুড়ায় যুবকের ফাঁসিতে আত্মহত্যা, শোকস্তব্ধ গ্রামবাসী

বক্সনগর, ১০ জুলাই : সিপাহীজলা জেলার বক্সনগর আর.ডি ব্লকের অন্তর্গত কলসীমুড়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। নিজের বসতঘরে গামছা দিয়ে ঘরের তীরের সঙ্গে ফাঁসিতে আত্মহত্যা করলেন ৩৭ বছর বয়সী রিপন দাস।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলেন। এদিন দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ স্ত্রীর অনুপস্থিতি এবং একমাত্র ছেলে স্কুলে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়েই নিজের জীবনের পরিসমাপ্তি ঘটান তিনি। প্রথমে স্ত্রীর নজরে আসে ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ। সঙ্গে সঙ্গে তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনা প্রত্যক্ষ করেন এবং তৎক্ষণাৎ খবর পাঠানো হয় কলমচৌড়া থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় ময়নাতদন্তের জন্য।

রিপন দাসের একটি ১১ বছরের ছেলে রয়েছে। বর্তমানে সে পঞ্চম শ্রেণিতে পড়ছে। দিনমজুর পেশার এই পরিবারটি অত্যন্ত দরিদ্র। কখনো রাজমিস্ত্রির সহকারী, কখনো বা জমিতে দিনমজুরি—এইভাবেই কোনওরকমে সংসার চলত। নেশার অভ্যাসই যে রিপনের জীবনে এমন ভয়াবহ পরিণতি আনল, সে বিষয়ে প্রতিবেশীরা নিশ্চিত। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় গোটা কলসীমুড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *