iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

এক গ্লাস জুসেই শেষ আলিফের জীবন, চিকিৎসকদের দাবি বিষক্রিয়া

বক্সনগর, ১০ জুলাই : একটি আমের জুস। কেউ ভাবেনি সেটাই হয়ে উঠবে মৃত্যুদূত ১১ বছরের আলিফ হোসেনের জন্য। ঘটনা সিপাহীজলা জেলার বক্সনগরে।

সিপাহীজলা জেলার বক্সনগর এলাকার বাসিন্দা শেখ ফরিদের একমাত্র পুত্র আলিফ হোসেন বেড়াতে গিয়েছিল মামার বাড়ি। সেখানেই মামি জান্নাত আলি তাকে একটি আমের জুস পান করান। জুস খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে ওই বালক। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় বক্সনগর হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে ঔষধ দিয়ে বাড়ি পাঠানো হলেও অবস্থার অবনতি ঘটে। ফের হাসপাতালে নিয়ে গেলে তাকে হাঁপানিয়ায় টিএমসি হাসপাতাল হয়ে নিয়ে আসা হয়। সেখান থেকে আগরতলার জিবি হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি।

বৃহস্পতিবার সকালে জিবি হাসপাতালে মৃত্যু হয় ছোট্ট আলিফের।সবচেয়ে আতঙ্কের বিষয়, চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী বিষক্রিয়াজনিত কারণেই মৃত্যু হয়েছে আলিফের। আর এখানেই উঠে আসে এক ভয়ঙ্কর অভিযোগ।

শোকস্তব্ধ পিতা শেখ ফরিদের দাবি, “আমার স্ত্রীর বাড়িতে পারিবারিক কলহ চলছিল। হয়ত সেই কারণে জান্নাত আমের জুসে বিষ মিশিয়ে রেখেছিল, কাউকে মারার উদ্দেশ্যে। দুর্ভাগ্যবশত, সেই জুসটাই আমার ছেলের হাতে পড়ে যায়।” ঘটনার পরদিনই অভিযুক্ত মামি জান্নাত আলি নিজের বাপের বাড়িতে চলে যান, যা পরিস্থিতিকে আরও সন্দেহজনক করে তুলেছে। শেখ ফরিদ জানিয়েছেন, তিনি জান্নাত আলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন। ইতোমধ্যেই বক্সনগরজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *