iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বনমালীপুরে রাস্তার পাশে বিপজ্জনক বিদ্যুতের খুঁটি, অল্পতে রক্ষা

আগরতলা, ১২ জুলাই : শুক্রবার রাতে রাজধানীর ভগবান ঠাকুর বাড়ি চৌমুহনী সংলগ্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে বিপদজনক অবস্থায় পরিণত হয়েছে। সোমবার বিদ্যুৎ নিগমের তরফে খুঁটি সারাই করার কাজ শুরু হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে উত্তর বনমালীপুরের ভগবান ঠাকুর চৌমুহনী সংলগ্ন এলাকায় বিদ্যুতের খুঁটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। এবিষয়ে বিদ্যুৎ নিগমের কাছে সারাই করার দাবি জানিয়েছিলেন এলাকাবাসী। কিন্তু তারপরেও সারাই করা হয়নি।

কিন্তু শুক্রবার গভীর রাতে অসম থেকে আসা একটি গাড়ি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। সাথে সাথে ওই এলাকায় বিদ্যুৎ চলে যায়। বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এলাকাবাসী। সারারাত জনগণ বিদ্যুৎবিহীন অবস্থায় থাকেন। শনিবার বিদ্যুৎ নিগমের কর্মীরা গিয়ে খুঁটি সারাই করার কাজ শুরু করে। এলাকাবাসীর দাবি জানিয়েছেন অতি দ্রুত পুরনো খুটিগুলি সরিয়ে নতুন খুঁটি লাগানোর জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *